স্বল্প আয়ের মানুষদের জন্য হেলথ ডিপার্টমেন্টের মোবাইল এনরোলমেন্ট

বাঙালী প্রতিবেদনঃ মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য এনরোল করার কর্মসূচী গ্রহণ করেছে নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব হেলথ। এনওয়াইসি কেয়ার প্রোগ্রাম নামের কর্মসূচীতে বিশেষ একটি মোবাইল ট্রাক সিটির বিভিন্ন স্পটে থেমে সেইসব এলাকার স্বল্প আয়ের মানুষদের হাতে বহু ভাষায় মুদ্রিত ফ্লায়ার ব্রোসিউর তুলে দেয়া হচ্ছে এবং এনওয়াইসি কেয়ারে নাম তালিকাভুক্ত করবে।লাইট দ্য ওয়ে ট্রাকনামের কর্মসূচীতে উক্ত ট্রাক সমূহ যেসব এলাকায় থামবে সেই এলাকায় যে ভাষায় মানুষ বেশি কথা বলে সেই ভাষায় কথা বলতে পারদশীর্ ব্যক্তিরা থাকবেন। এই ভাষাগুলোর অন্যতম বাংলা ইংরেজিসহ স্প্যানিশ, ফ্রেঞ্চ, চাইনিজ, হেশিয়ানক্রিওল, আরবি, ম্যান্ডারিন, উদুর্ হিন্দি। গত ১৫ জুলাই বুধবার থেকে এই কর্মসূচী শুরু হয়েছে বলে নিউইয়র্ক সিটির হেলথ ডিপার্টমেন্টের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই দিন ট্রাক থামে ব্রংক্সের কিংসব্রিজে, বৃহস্পতিবার থামে মিডটাউন ম্যানহ্যাটানে, শুক্রবার স্ট্যাটেন আইল্যান্ডের চমকিন্সভিল পার্কে। কাল রবিবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থামবে কুইন্সের সাউথ রিচমন্ড হিলের ইউনাইটেড শিখস কম্যুনিটি রিসোর্স ফেয়ারে। সোমবার, ২৭ জুলাই থামবে ব্রুকলীনের সানসেট পার্কে কম্যুনিটি আউটরিচে, সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত। ২৮ জুলাই মঙ্গলবার ট্রাক থামবে কুইন্সের ফ্লাশিংএ কোরিয়ান কম্যুনিটি সার্ভিসে সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত।

উল্লেখ্য এনওয়াইসি কেয়ারে বর্তমানে এনরোল করা ব্যক্তির সংখ্যা ১৩০,০০০, ইতিমধ্যেই তাদের দশ লক্ষেরও বেশি এ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে। আর কম্যুনিটি অর্গানাইজেশনের মাধ্যমে এনওয়াইসি কেয়ারে এপয়েন্টমেন্ট দেয়া হয়েছে ১৪ লক্ষেরও বেশি।

Related Posts