শুধু দুধ খেলেই কি হাড় শক্ত হয়?

ডা. সজল আশফাক: ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি, ‘দুধ খেলে হাড় শক্ত হয় কিন্তু সত্য হলো, শুধু দুধ নয়, হাড়ের জন্য দরকার সুষম খাদ্য স্বাস্থ্যকর জীবনযাপন। দুধে ক্যালসিয়াম, প্রোটিন এবং (অনেক ক্ষেত্রে) ভিটামিন ডি থাকে, যা হাড়ের জন্য উপকারী। তবে দুধই ক্যালসিয়ামের একমাত্র উৎস নয়।

ক্যালসিয়াম পাওয়া যায়

দই পনির

ছোট মাছ (কাঁটাসহ)

কলমি শাক, লাল শাক, সরিষা শাক

ব্রোকলি, বাঁধাকপি

তিল, টোফু ডালজাতীয় খাবারে।

তাহলে কি শিশুকে জোর করে দুধ খাওয়ানো উচিত?

না। যদি শিশু দুধ পছন্দ না করে বা খেতে না পারে, তাহলে জোর করার দরকার নেই। অন্য ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার থেকেও তার চাহিদা পূরণ করা সম্ভব।

মনে রাখবেন, শক্ত হাড়ের জন্য শুধু দুধ নয়, দরকার

পর্যাপ্ত ক্যালসিয়াম

— —ভিটামিন ডি

পর্যাপ্ত প্রোটিন

নিয়মিত দৌড়ঝাঁপ ব্যায়াম।

দুধ একটি ভালো খাবার, কিন্তু শক্ত হাড় গড়ার একমাত্র উপায় নয়।

Related Posts