নিউইয়র্কে ৬ আগস্ট প্রকাশিত হচ্ছে || পারমিতার প্রথম উপন্যাস ‘এ্যাপোটাইট’
বাঙালী প্রতিবেদনঃ বাংলাদেশী বংশোদ্ভুত লেখক পি. পারমিতার ইংরেজি উপন্যাস ‘এ্যাপেটাইট’ প্রকাশিত হবে আগামী ৬ আগস্ট মঙ্গলবার। এটি ইংরেজিতে লেখা তার প্রথম বই ডেব্যু উপন্যাস। এই উপলক্ষে আমেরিকার উত্তর—পূর্বাঞ্চলের পাঁচটি শহরে হবে বুক ট্যুর বা প্রকাশনা অনুষ্ঠান। আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার প্রথম প্রকাশনা অনুষ্ঠান হবে ম্যানহ্যাটানের স্ট্র্যান্ড বুক শপে। এই অনুষ্ঠানে থাকবেন লেখক হ্যালি জেকবসন। ৮ আগস্ট শনিবার হবে কানেকটিকাটের নিউ হ্যাভেনে। সেখানে উপস্থিত থাকবেন তাইওয়ানিজ—আমেরিকান লেখক এ্যানেলিস চেন। ২৫ আগস্ট মঙ্গলবার হবে রোড আইল্যান্ডের প্রভিডেন্সে রিফ রাফ বুক স্টোরে। ২৭ আগস্ট বৃহস্পতিবার পি. পারমিতার এ্যাপেটাইট বইএর পাঠ অনুষ্ঠান হবে ম্যাসাচুসেটসের সমারভিলে ন্যারেটিভ বুক শপে। এই পর্বে শেষ বুক ট্যুর ৮ সেপ্টেম্বর মঙ্গলবার ওয়াশিংটন ডিসির লস্ট সিটি বুকসে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গোল্ড লাইন প্রেস ফিকশন কনটেন্ট বিজয়ী লেখক উরসুলা ভিলারিয়েল মুরা।
পি. পারমিতার এই ডেব্যু উপন্যাস প্রকাশ করছে পেঙ্গুইন র্যান্ডম হাউজের প্রকাশনা ডায়াল প্রেস। তিনি লেখক এবং শিক্ষক। পপ কালচার বিষয়ে আগ্রহী। ইতিমধ্যেই তার লেখা প্রকাশিত হয়েছে টিন ভোগ, কালার ব্লগ, দেম, অটোস্ট্রাভল, সাদাম্পটন রিভিউ ও ডগউড জার্নালে। এ্যাপেটাইট উপন্যাসের প্রচ্ছদ এঁকেছেন সোফিয়া চান। কানেকটিকাটের নিউ হ্যাভেনে বসবাসকারী পি. পারমিতা ওয়েলেসলি কলেজ থেকে বিএ এবং কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে ক্রিয়েটিভ রাইটিংএ এমএফএ করেন ওয়ালেটজিস্কি ফেলোশিপ নিয়ে। এই উপন্যাসকে ২০২৬ সালের সবচেয়ে প্রত্যাশিত বই হিসাবে উল্লেখ করেছে ডেব্যুটিফুল ও ইলেকট্রিক লিটারেচার।
পারমিতা বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের মেয়ে।
