নিউইয়র্ক সিটির ১০০ স্পটে বসানো হবে ট্রাফিক সেন্সর
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির রাস্তায় চলাচল করা পথচারীসহ গাড়িকে মনিটর করার লক্ষ্যে ১০০টি স্পটে সেন্সর লাগানো হবে। সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন ২০২৩ সালে গৃহীত পাইলট প্রোগ্রাম হিসাবে ইতিমধ্যেই ২০টি সেন্সর ইন্সটল করেছে। ডিওটির লক্ষ্য আপাতত ১০০টি সেন্সর সেট করা। এইসব সেন্সরের কারণে কিভাবে পথচারীরা চলাচল করে, কিভাবে ক্রসওয়াকে রাস্তা পারাপার করে, গাড়ি কিভাবে সিগন্যাল মেনে চলে, টার্ন নেয়া, পথচারীদের প্রতি কতটা সহনশীলতা দেখায় এই ধরনের মানসিকতাকে মনিটর করবে এদের গতিবিধি দেখে। ফলে দুর্ঘটনা রোধে ডিওটি কার্যকর সিদ্ধান্ত নিতে পারবে। এইসব তথ্য জানান সিটির ডিওটি কমিশনার মাইক ফ্লিন।
ডিওটির ডেপুটি কমিশনার এরিক বিটন জানান, এইসব সেন্সরে পথচারী ও ড্রাইভারের চেহারাসহ গাড়ির নম্বর প্লেটও ধরা পড়বে। কিন্তু এই প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সেসব এড়িয়ে যাওয়া যায়।
