বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন সম্মাননা এওয়ার্ড দিল ১৮ জনকে

নিউইয়র্কঃ জ্যাকসন হাইটসে বাংলাদেশী আমেরিকান মিডিয়া ফাউন্ডেশন (বিএএমএফ) আয়োজিত বিএএমএফ এওয়ার্ডস ২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। নবান্ন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মূলধারার প্রতিনিধিরা অংশ নেন।

সন্ধ্যা আটটার দিকে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আকবর হায়দার কিরনের সঞ্চালনায় শুরু হয় বিএএমএফ এওয়ার্ডস সম্মাননা প্রদান পর্ব।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রোকেয়া হায়দার। বিশেষ অতিথি সাংবাদিক লেখক মনজুর আহমদ, চিকিৎসক ডা. জিয়াউদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক কাজী মন্টু, ক্রীড়াবিদ সাঈদুর রব, মূলধারার বিশিষ্টজন মীর বাসার, প্রকাশনা উদ্যোক্তা মনিরুল হক এবং লেখক মনিজা রহমান।

অনুষ্ঠানের শুরুতে প্রবাসে জন্ম নেয়া তরুণ শিল্পী আলভান চৌধুরী দুটি গান পরিবেশন করে।

এবারের অনুষ্ঠানে লাইফ অ্যাচিভমেন্ট বিশেষ সম্মাননা দেওয়া হয় বেতার ব্যক্তিত্ব ইকবাল বাহার চৌধুরী, সরকার কবীর উদ্দিন, মাসুমা খাতুন এবং রোকেয়া হায়দারকে।

সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা মূলধারায় অবদানের জন্য সম্মাননা লাভ করেন মনজুর আহমদ, কাজী মন্টু, . জিয়াউদ্দিন আহমেদ, সাঈদুর রব, এম এম শাহীন, শাহ নেওয়াজ, মীর বাসার, হেলালুল করিম, মীর শিবলী, মনিজা রহমান, শিব্বীর আহমেদ, সাকিল মিয়া এবং সাহিত্য একাডেমি।

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনের সভাপতি সাকিল মিয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ আবদুর রব ব্যবসায়ী দুলাল বেহেদু। বিএএমএফÍএর অন্যতম উপদেষ্টা কাজী মন্টু সংগঠনের লক্ষ্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।

প্রধান অতিথি রোকেয়া হায়দার তাঁর বক্তব্যে বাংলাদেশী আমেরিকান মিডিয়া ফাউন্ডেশনের আদর্শ, সাংস্কৃতিক কার্যক্রম এবং কমিউনিটিভিত্তিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ধরনের আয়োজন প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি নতুন প্রজন্মের মধ্যে শেকড়ের সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts