ক্যাফেইন কি সত্যিই শক্তি দেয়?

ডা. সজল আশফাক: সকালের শুরুতে এক কাপ কফিÑ অনেকের কাছেই এটি শক্তি পাওয়ার প্রধান উৎস। অফিস, পড়াশোনা বা দীর্ঘ যাত্রাÑসবকিছুর মাঝেই আমরা বলি, ‘একটু কফি খেলেই এনার্জি পাবো কিন্তু বিজ্ঞান বলছে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়। কফি আসলে আমাদের শরীরে শক্তি তৈরি করে না; বরং এটি সাময়িকভাবে ক্লান্তির অনুভূতিকে আড়াল করে।

দিনভর কাজ করার সময় আমাদের মস্তিষ্ক শক্তির জন্য এটিপি (অ্যাডেনোসিন ট্রাইফসফেট)) ব্যবহার করে। এই এটিপি ভেঙে তৈরি হয় একটি রাসায়নিক পদার্থ অ্যাডেনোসিন।

মস্তিষ্কে অ্যাডেনোসিন ধীরে ধীরে জমতে থাকে এবং নির্দিষ্ট রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে আমাদের শরীরকে সংকেত দেয়—‘তুমি ক্লান্ত, বিশ্রাম নাও এই প্রক্রিয়াকেই বলা হয় ঘুমের চাপ। যত বেশি সময় আমরা জেগে থাকি, তত বেশি অ্যাডেনোসিন জমে এবং তত বেশি ঘুম পায়।

কফি, চা কিংবা এনার্জি ড্রিংকের প্রধান উপাদান হলো ক্যাফেইন। এই ক্যাফেইনের গঠন অ্যাডেনোসিনের সাথে অনেকটা মিল রয়েছে। ফলে এটি মস্তিষ্কে গিয়ে অ্যাডেনোসিন রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয়।

ফলে কী হয়?

অ্যাডেনোসিন উপস্থিত থাকলেও মস্তিষ্ক তা বুঝতে পারে না

ক্লান্তির সংকেত সাময়িকভাবে বন্ধ হয়ে যায়

আমরা সতর্ক চনমনে অনুভব করি

 ক্যাফেইন আমাদের শক্তি দেয় না, বরং ক্লান্তি অনুভব করতে দেয় না।

Related Posts