ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপোতে || স্বপ্নপূরণের লক্ষ্যে বাড়ি ক্রেতাদের ভিড়

বিশেষ প্রতিবেদনঃ বিগত দুই বছরের মত এবারও বাংলাদেশী কম্যুনিটির জন্য উপযোগিতামূলক এক্সপো ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত হলো লাগোয়ার্ডিয়া মেরিয়ট হোটেলের গ্রান্ড বলরুমে। এই রিয়েল এস্টেট এক্সপোটি নানাদিক থেকে বাংলাদেশী ইমিগ্রান্টদের জন্য পর্থনির্দেশকের ভূমিকা পালন করেছে। সে কারণে অনেক ইমিগ্রান্ট যারা বৃহত্তর নিউইয়র্কে বাড়ি কেনার জন্য চিন্তাভাবনা করছেন, তাদের সেই স্বপ্ন পূরণের চাবিকাঠি হয়ে এসেছে। প্রাপ্ত খবরে বলা হয়েছে, ইউ.এস. বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)—এর উদ্যোগে গত শনিবার, ১৬ মে নিউইয়র্ক লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়টে অনুষ্ঠিত হলো তৃতীয় ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো ২০২৬।

দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশীআমেরিকান কমিউনিটির ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। রিয়েল এস্টেট পেশাজীবী, বিনিয়োগকারী, ব্যবসায়ী, উদ্যোক্তা, প্রথমবারের বাড়ি ক্রেতা, কমিউনিটি ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা এক্সপোতে অংশগ্রহণ করেন।

রিয়েল এস্টেট, মর্গেজ, ফাইন্যান্স, আইন, ব্যাংকিং, বিনিয়োগ, ট্যাক্স, বীমা এবং প্রযুক্তি খাতের শতাধিক পেশাজীবী এই আয়োজনে অংশ নেন। এক্সপোটি নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময়, ব্যবসায়িক সংযোগ এবং রিয়েল এস্টেট বিনিয়োগের সুযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

এই এক্সপোর মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বাড়ি কেনা, রিয়েল এস্টেট বিনিয়োগ, আর্থিক পরিকল্পনা এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং সম্পর্কে সচেতনতা তৈরি করা। বিশেষ করে যারা প্রথমবার বাড়ি কিনতে আগ্রহী, তাদের জন্য এক্সপোটি একটিওয়ানস্টপ রিয়েল এস্টেট বিনিয়োগ প্ল্যাটফর্মহিসেবে কাজ করেছে, যেখানে তারা একই ছাদের নিচে বিশ্বস্ত পেশাজীবীদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসবিসিসিআইএর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সিইও মো. লিটন আহমেদ, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সিইও মার্ক জ্যাফে, টার্কিশ আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউএসএএর প্রেসিডেন্ট আলী কোচাক, লং আইল্যান্ড বোর্ড অব রিয়েলটরর্সের প্রেসিডেন্ট শান খান সহ ব্যবসা রিয়েল এস্টেট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কমিউনিটি ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএসবিসিসিআই এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সিইও মো. লিটন আহমেদ বলেন, ‘আজকের এই এক্সপো প্রমাণ করেছে যে বাংলাদেশআমেরিকান কমিউনিটি রিয়েল এস্টেট, বিনিয়োগ এবং ব্যবসায়িক উন্নয়নের ক্ষেত্রে ক্রমেই আরও সচেতন আগ্রহী হয়ে উঠছে। ইউএসবিসিসিআই সবসময় কমিউনিটির অর্থনৈতিক ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং বাংলাদেশযুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, এই এক্সপো শুধু একটি ব্যবসায়িক আয়োজন নয়; বরং এটি কমিউনিটির ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ গঠন, বিনিয়োগ জ্ঞান বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুযোগ তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম।

দিনব্যাপী আয়োজনে বর্তমান রিয়েল এস্টেট মার্কেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশ কয়েকটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।এআই অ্যাডভান্টেজ: টেক টুলস দ্যাট ক্লোজ ডিলস ফাস্টারসেশনে রিয়েল এস্টেট খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল মার্কেটিং, স্মার্ট লিড জেনারেশন এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

মার্কেট পালস ২০২৬: রেটস, ডিলস অ্যান্ড হোয়াটস নেক্সটসেশনে বর্তমান মার্কেট পরিস্থিতি, সুদের হার, বাড়ির চাহিদা, বিনিয়োগের সুযোগ এবং ২০২৬ সালের রিয়েল এস্টেট ট্রেন্ড নিয়ে আলোচনা হয়।

ফেইথ অ্যান্ড ফাইন্যান্স: হালাল হোম লোনস অ্যান্ড লিগ্যাসি প্ল্যানিংসেশনে শরিয়াহসম্মত হোম ফাইন্যান্সিং, পরিবারভিত্তিক সম্পদ পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রথমবারের বাড়ি ক্রেতাদের জন্যকিজ টু ইয়োর ফাস্টর্ হোম: ইনসাইডার গাইড ফর নিউ বায়ার্সসেশনে ক্রেডিট স্কোর, ডাউন পেমেন্ট, মর্টগেজ অনুমোদন, প্রথমবারের ক্রেতাদের জন্য প্রোগ্রাম এবং বাড়ি কেনার ধাপসমূহ নিয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়।

এছাড়াআনলকিং ইনভেন্টরি ইন টুডেস মার্কেটএবংফিক্স অ্যান্ড ফ্লিপ, লিগ্যালাইজিং বেসমেন্টস, নিউ বিল্ড অ্যান্ড ট্যাক্স স্ট্র্যাটেজিসসেশনগুলোতে বর্তমান মার্কেটে বাড়ির সংকট, সঠিক প্রপার্টি নির্বাচন, সম্ভাবনাময় বিনিয়োগ এলাকা, নতুন নির্মাণ, বেসমেন্ট বৈধকরণ, ফিক্সঅ্যান্ডফ্লিপ প্রজেক্ট, ট্যাক্স সেভিংস এবং সম্পদ গঠনের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

প্যানেল আলোচনাগুলোতে অংশ নেন রিয়েল এস্টেট, ফাইন্যান্স ব্যবসায়িক খাতের অভিজ্ঞ ব্যক্তিগণ, মডারেটর এবং ইন্ডাস্ট্রি পেশাজীবীরা। তাঁদের মধ্যে ছিলেন শাহেদ ইসলাম, মোহাম্মদ জামান, তারিক খান, আমব্রিন ফারুকী, মাইকেল লাগুডিস, মাইকেল ফং, কেভিন লেদারম্যান, আজাদুল ইসলাম, ওসমান মালিক, সামি কবির, আদিল সাদিক, আমিনা রাশাদ, ফাহিম হোসেন, পিটার কারলিন, মোহাম্মদ রহমান শাহীন, সরদার এম. আসাদুল্লাহ, শান খান, আইস্টন পেরেজ, এমরান ভূঁইয়া, ইসমাইল আহমেদ, আহাদ আলী সিপিএ, দিলারা হোসেন, মাইকেল ন্যাকমিয়াস, তারিক বেইলি এবং মোহাম্মদ মুজুমদার।

এক্সপোটি অংশগ্রহণকারীদের জন্য একটি কার্যকর নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দর্শনার্থীরা সরাসরি রিয়েল এস্টেট এজেন্ট, মর্টগেজ ব্রোকার, অ্যাটর্নি, সিপিএ, বিনিয়োগকারী, ব্যাংক ফাইন্যান্স প্রতিনিধি, বীমা বিশেষজ্ঞ, ডেভেলপার এবং ব্যবসায়িক নেতাদের সঙ্গে মতবিনিময় পরামর্শ গ্রহণের সুযোগ পান। বাড়ি কেনা, বিনিয়োগের সম্ভাবনা এবং ব্যবসায়িক সহযোগিতা নিয়ে অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রি পেশাজীবীদের সঙ্গে সরাসরি আলোচনা করেন, যার মাধ্যমে নতুন সম্পর্ক, সম্ভাবনাময় যোগাযোগ এবং অর্থবহ ব্যবসায়িক সংযোগ তৈরি হয়।

টিম ফাহিম অ্যান্ড কারলিনগো রাস্কাল মর্টগেজ ব্রোকারসের উপস্থাপনায় এবং ইউ.এস. বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)—এর আয়োজনে এক্সপোটি অনুষ্ঠিত হয় লাইবরলং আইল্যান্ড বোর্ড অব রিয়েলটর্সের সহযোগিতায়। এছাড়া ডেইলি নিউজ মিডিয়া গ্রুপ মিডিয়া পার্টনার এবং ইউএসবিডি ডিজিটাল সলিউশনস টেক পার্টনার হিসেবে অংশ নেয়।

তৃতীয় ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো ২০২৬ ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)—এর সঙ্গে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রথম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় ইউএসবিসিসিআই এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের মধ্যে। দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় ইউএসবিসিসিআই এবং টার্কিশ আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউএসএএর মধ্যে।

ইউএসবিসিসিআইএর পক্ষে প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ, গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সএর প্রেসিডেন্ট সিইও মার্ক জ্যাফে এবং টার্কিশ আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউএসএএর প্রেসিডেন্ট আলী কোচাক এই সমঝোতা স্মারক স্বাক্ষরে অংশ নেন।

এই দুটি সমঝোতা স্মারকের মাধ্যমে বাণিজ্য ব্যবসায়িক সহযোগিতা, বিনিয়োগ সুযোগ এবং আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

Related Posts